> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/3.0.0.part3intro/3.7.0.essential-tools/3.7.4.elinks.md).

# ইলিঙ্কস (elinks): ওয়েব ব্রাউজার

কম্পিউটারের সকল সফটওয়্যারের মধ্যে আমাদের সবচেয়ে বড় বন্ধু ওয়েব ব্রাউজার। সকল সমস্যার সমাধানের ইন্টারনেটের জগতে আপনার চলাফেরার মাধ্যম হচ্ছে ওয়েব ব্রাউজার। এই পর্যায়ে আমরা `elinks` এর সাথে পরিচিত হতে যাচ্ছি। যেটা আমার দেখা এপর্যন্ত সবচেয়ে ভালো ওয়েব ব্রাউজার।

ইলিঙ্কস দিয়ে যদি আমরা `google.com` এ ব্রাউজ করতে চাই তাহলে লিখবো `elinks google.com`। তারপর এরকমকিছু একটা দেখাবে:

```
                                                                                                Google
                                                   Search Images Maps Play Gmail Drive Calendar Translate More »                ───┐
                                                                                                                       Web History | Settings | Sign in

                                    ×
                                                         A faster way to browse the web
                                                                          Install Google Chrome

Bangladesh

               __________________________________________________________ Advanced searchLanguage tools
                        [ Google Search ] [ I'm Feeling Lucky ]

                                    Google.com.bd offered in: বাংলা
                                                  Advertising ProgramsAbout GoogleGoogle.com

                                       © 2015 - Privacy - Terms







Text field, name q (press Enter to edit) - Google Search                                      [------]
```

এবার দেখে নেওয়া যাক বেসিক কমান্ডগুলো:

| কমান্ড | কাজ                                                                                                        |
| ------ | ---------------------------------------------------------------------------------------------------------- |
| g      | আমরা নতুন কোনো এড্রেস খুলতে চাইলে g চাপলে এড্রেসবার আসবে।                                                  |
| Home   | পেজের সবচেয়ে উপরে উঠবে।                                                                                    |
| End    | পেজের সবচেয়ে নীচে নামবে।                                                                                   |
| Left   | পূর্ববর্তী পেজে যাবে।                                                                                      |
| Right  | কার্সরে রাখা লিঙ্কে যাবে।                                                                                  |
| Enter  | একটিভেট করবে। অর্থাৎ হাইপারলিঙ্ক হলে সেই লিঙ্কে যাবে, টেক্সট লেখার জায়গা হলে এন্টার চেপে টেক্সট লিখতে হবে। |
| Up     | আগের হাইপারলিঙ্কে যাবে।                                                                                    |
| Down   | পরের হাইপারলিঙ্কে যাবে।                                                                                    |
| /      | সার্চবক্স আসবে। সার্চ করার পর n চেপে পরবর্তী ও N চেপে পূর্ববর্তী সার্চ রেজাল্টে যেতে পারেন।                |
| \[     | পেজের বাঁয়ে স্ক্রল করবে।                                                                                   |
| ]      | পেজের ডানে স্ক্রল করবে।                                                                                    |
| d      | লিঙ্ক থেকে ডাউনলোড করবে।                                                                                   |
| ctrl-r | পেজ রিফ্রেশ করবে।                                                                                          |
| s      | বুকমার্কে যাবে।                                                                                            |
| h      | হিস্ট্রিতে যাবে।                                                                                           |
| o      | অপশনসে যাবে।                                                                                               |
| q      | বন্ধ করবে।                                                                                                 |

তাছাড়াও আপনি `Esc` চাপলে পাবেন একটা মেন্যুবার যেখানে এ্যারো কী ও এন্টারের সাহায্যে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন।

## ট্যাবড ব্রাউজিং

আধুনিক ব্রাউজারগুলোর মতই `elinks` একাধিক ট্যাব সাপোর্ট করে। এজন্য আপনার এই কমান্ডগুলো কাজে আসবে:

| কমান্ড | কাজ                                 |
| ------ | ----------------------------------- |
| t      | নতুন ফাঁকা ট্যাব খুলবে।             |
| T      | কার্সরের লিঙ্কটি নতুন ট্যাবে খুলবে। |
| <      | বামদিকের ট্যাবে যাবে।               |
| >      | ডানদিকের ট্যাবে যাবে।               |
| Alt-<  | ট্যাবটিকে বামে সরাবে।               |
| Alt->  | ট্যাবটিকে ডানে সরাবে।               |
| c      | ট্যাব বন্ধ করবে।                    |
