> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.2.0.vim.md).

# ভিম

ভিম(VIM: Vi Improved) Vi text editor এর একটি আধুনিক ভার্শন। ভিম খুবই শক্তিশালি এবং এবং রিসোর্সফ্রেন্ডলি এডিটর। অর্থাৎ এটি খুব সামান্য র‍্যাম ও প্রসেসর খরচ করে। কোড এডিটর হিসেবে এটি খুবই জনপ্রিয় এবং অধিকাংশ জিএনইউ/লিনাক্স অপারেটিং সিস্টেম এটি ডিফল্টভাবে দিয়ে রাখে। যদি না থাকে তবে এভাবে ইন্সটল করতে পারেন:

ডেবিয়ান সিস্টেমে: `# apt-get install vim` রেড হ্যাট সিস্টেমে: `# yum install vim` আর্চ লিনাক্স সিস্টেমে: `# pacman -S vim`

এবার শুরু করা যাক!

## ভিম চালু ও বন্ধ করা

ভিম চালু করতে লিখুন:

```
me@howtocode-pc:~$ vim
```

ফলে এরকম একটাকিছু আপনি দেখতে পাবেন:

```
~                                                                                                         
~                                                                                                         
~                                                                                                         
~                                                                                                         
~                                                                                                         
~                                                                                                         
~                                                                                                         
~                                           VIM - Vi IMproved                                             
~                                                                                                         
~                                             version 7.4.52                                              
~                                        by Bram Moolenaar et al.                                         
~                        Modified by pkg-vim-maintainers@lists.alioth.debian.org                          
~                              Vim is open source and freely distributable                                
~                                                                                                         
~                                     Help poor children in Uganda!                                       
~                             type  :help iccf<Enter>       for information                               
~                                                                                                         
~                             type  :q<Enter>               to exit                                       
~                             type  :help<Enter>  or  <F1>  for on-line help                              
~                             type  :help version7<Enter>   for version info                              
~                                                                                                         
~                                     Running in Vi compatible mode                                       
~                             type  :set nocp<Enter>        for Vim defaults                              
~                             type  :help cp-default<Enter> for info on this                              
~                                                                                                         
~                                                                                                         
~
```

আর বন্ধ করতে চাইলে লিখুন:

```
:q
```

মনে রাখবেন ':' চিহ্নটি কমান্ডের অংশ। যদি কোনো কারনে তাও বন্ধ না হয়(হয়ত কিছু লিখে ফেলেছেন যা সেভ করা হয়নি) সেক্ষেত্রে বন্ধ করুন এভাবে:

```
:q!
```

* [**ভিমের এডিটিং মোড**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.2.0.vim/3.2.2.1.vim-editing-mode.md) ভিমের মোড সম্পর্কিত ধারণা।
* [**ভিম-এর বেসিক এডিটিং**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.2.0.vim/3.2.2.2.vim-basic-editing.md) ভিম-এর বেসিক এডিটিং।
* [**ভিম: সার্চ এ্যান্ড রিপ্লেস**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.2.0.vim/3.2.2.3.vim-search-and-replace.md) ভিমে সার্চ এবং রিপ্লেস অপারেশন।
* [**ভিম: একাধিক ফাইল নিয়ে কাজ করা**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.2.0.vim/3.2.2.4.vim-editing-multiple-files.md) ভিমে একাধিক ফাইল নিয়ে কাজ করা।
