For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

কমান্ড সাবস্টিটিউশন

কমান্ড সাবস্টিটিউশন(Command Substitution) এর মাধ্যমে আমরা আমরা একটি কমান্ডের আউটপুট এক্সপ্যানসন হিসেবে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দেখা যাক:

me@howtocode-pc:~$ ls -l $(which cp)
-rwxr-xr-x 1 root root 130304 Mar 24 13:35 /bin/cp

আসুন দেখা যাক কি হলো। কোনো কমান্ডকে এক্সপ্যানসনের জন্য পাঠাতে গেলে তাকে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে তার সামনে '$' চিহ্ন দিতে হয়। এখানে যেমন $(which cp)। শেল প্রথমে এই কমান্ডটি এক্সিকিউট করেছে আর আউটপুট পেয়েছে '/bin/cp'। এই আউটপুটকে ls -l এর আর্গুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।

কমান্ড সাবস্টিটিউশনের জন্য অন্যভাবেও লেখা যায়। আমরা উপরের কমান্ডটি এভাবেও লিখতে পারতাম:

me@howtocode-pc:~$ ls -l `which cp`
-rwxr-xr-x 1 root root 130304 Mar 24 13:35 /bin/cp

Last updated