> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/3.0.0.part3intro/3.5.0.0.search/3.5.2.0.find.md).

# find: শক্তিশালী সার্চ

`locate` যেখানে ডাবাবেজের ওপর নির্ভর করে ফাইলনেম/ফাইলপাথের ওপর সার্চ চালায়, `find` সেখানে কিছু টেস্ট কেসের ভিত্তিতে একটি ডিরেক্টরি ও তার সাবডিরেক্টরির মধ্য থেকে ফাইল খুঁজে বের করে। ফাইন্ডের আর্গুমেন্ট হিসেবে অবশ্যই দিতে হবে একটি ডিরেক্টরি। যেমন আমরা যদি হোম ফোল্ডারে `find` কমান্ড দিতে চাই তাহলে কমান্ডটি হবে:

```
me@howtocode-pc: find ~
```

স্বাভাবিকভাবেই বিশাল লিস্ট দেখাবে। তারবদলে আমরা যদি নীচের কমান্ডটি দিই তাহলে মোট ফাইল ও ডিরেক্টরির সংখ্যাটি পাবো:

```
me@howtocode-pc: find ~ | wc -l
179904
```

এতক্ষণ যা করলাম তা মোটেও কোনো কাজে আসবে না সম্ভবত। `find` কমান্ডটিকে কাজে লাগাতে গেলে আপনাকে টেস্ট (test) ও অপারেটর (Operator) সম্পর্কে জানতে হবে।

* [**find: টেস্ট**:](/3.0.0.part3intro/3.5.0.0.search/3.5.2.0.find/3.5.2.1.test.md) টেস্ট সম্পর্কিত ধারণা।
* [**find: অপারেটর**:](/3.0.0.part3intro/3.5.0.0.search/3.5.2.0.find/3.5.2.2.operator.md) অপারেটর সম্পর্কিত ধারণা।
* [**find: একশন**:](https://github.com/howtocode-com-bd/sh.howtocode.com.bd/tree/3dc812802322247d70de373bfe7cfba0e0e18699/3.5.2.3.option.md) একশন ও xargs এর ব্যবহার।
* [**find: অপশন**:](/3.0.0.part3intro/3.5.0.0.search/3.5.2.0.find/3.5.2.4.options.md) find এর কিছু অপশন।
* [**অনুশীলন**:](/3.0.0.part3intro/3.5.0.0.search/3.5.2.0.find/3.5.2.5.playground.md) find সংক্রান্ত অনুশীলন।
