> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.1.0.nano.md).

# ন্যানো

ন্যানো সম্পর্কে আমরা আগে কথা বলেছি। আমরা যে তিনটি টেক্সট এডিটর দেখবো এটি তারমধ্যে সবচেয়ে সহজ, ব্যবহারযোগ্যতাও নিতান্ত কম নয়। এমন সম্ভবনা খুবই কম যে আপনার সিস্টেমে ন্যানো আগে থেকেই ইন্সটল করা নেই। ন্যানো আছে কিনা দেখতে `which nano` কমান্ড দিন। যদি না থাকে তবে:

ডেবিয়ান সিস্টেমে: `# apt-get install nano` রেড হ্যাট সিস্টেমে: `# yum install nano` আর্চ লিনাক্স সিস্টেমে: `# pacman -S nano`

ব্যবহার করুন। উল্লেখ্য, শুরু '#' আপনাকে লিখতে হবে না। এর অর্থ এই কমান্ডটি আপনাকে সুপারইউজার হিসেবে দিতে হবে। হয় রুট একাউন্ট থেকে বা sudoসহ।

আপনি ন্যানোর জন্য তৈরী!

* [**ন্যানোর প্রাথমিক ব্যবহার**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.1.0.nano/3.2.1.1.nano-basic.md) ন্যানো এডিটরের প্রাথমিক ব্যবহার।
* [**ন্যানো - এডিটিং এবং নেভিগেশন**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.1.0.nano/3.2.1.2.nano-editnavigate.md) এডিটিং, সার্চ এবং রিপ্লেস এবং নেভিগেশন।
* [**ন্যানো কনফিগারেশন**:](/3.0.0.part3intro/3.2.0.0.texteditors/3.2.1.0.nano/3.2.1.3.nano-configuration.md) ন্যানো কনফিগার করা।
