> For the complete documentation index, see [llms.txt](https://sh.howtocode.dev/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://sh.howtocode.dev/3.0.0.part3intro/3.7.0.essential-tools/3.7.2.mutt.md).

# মাট (Mutt): ইমেইল ক্লায়েন্ট

কমান্ডলাইন ইমেইল ক্লায়েন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধহয় মাট (`mutt`) এটি ইন্সটলের পর প্রথম কাজ হলো আপনার হোমে `.muttrc` নামে একটি কনফিগারেশন ফাইল তৈরী করা। এরজন্য প্রথমে আপনি নীচের লেখাটুকু কপি করে `.muttrc` ফাইলে পেস্ট করুন। আমরা এই লেসনে মাট টর সাথে জিমেইল একাউন্ট ব্যবহার করছি।

```
# basic .muttrc for use with Gmail
# Change the following six lines to match your Gmail account details
set imap_user = "username@gmail.com"
set imap_pass = "your_password"
set smtp_url = "smtp://username@smtp.gmail.com:587/"
set smtp_pass = "your_password"
set from = "username@gmail.com"
set realname = "Utsob Roy"
set message_cachedir="~/.mutt_msgcache"
#
# # Change the following line to a different editor you prefer.
set editor = 'your_favorite_editor'
# Basic config
set folder = "imaps://imap.gmail.com:993"
set spoolfile = "+INBOX"
set imap_check_subscribed=yes
set hostname = gmail.com
set mail_check = 120
set timeout = 300
set imap_keepalive = 300
set postponed = "+[GMail]/Drafts"
set header_cache=~/.mutt/cache/headers
set message_cachedir=~/.mutt/cache/bodies
set certificate_file=~/.mutt/certificates
set move = no
set include
set sort = 'threads'
set sort_aux = 'reverse-last-date-received'
set auto_tag = yes
set pager_index_lines = 10
ignore "Authentication-Results:"
ignore "DomainKey-Signature:"
ignore "DKIM-Signature:"
hdr_order Date From To Cc
alternative_order text/plain text/html *
auto_view text/html
bind editor <Tab> complete-query
bind editor ^T complete
bind editor <space> noop
bind compose y send-message
# # Gmail-style keyboard shortcuts
macro index,pager am "<enter-command>unset trash\n <delete-message>" "Gmail archive message" # different from Gmail, but wanted to keep "y" to show folders.
macro index,pager d "<enter-command>set trash=\"imaps://imap.googlemail.com/[GMail]/Bin\"\n <delete-message>" "Gmail delete message"
macro index,pager gi "<change-folder>=INBOX<enter>" "Go to inbox"
macro index,pager ga "<change-folder>=[Gmail]/All Mail<enter>" "Go to all mail"
macro index,pager gs "<change-folder>=[Gmail]/Sent Mail<enter>" "Go to sent mail"
macro index,pager st "<change-folder>=[Gmail]/Starred<enter>" "Go to starred messages"
macro index,pager gd "<change-folder>=[Gmail]/Drafts<enter>" "Go to drafts"
macro index,pager gl "<change-folder>?" "Go to 'Label'" # will take you to a list of all your Labels (similar to viewing folders)
```

বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় কমেন্ট দিয়ে সেই অংশের কাজ বোঝানো হয়েছে। আমাদের প্রথম অংশটুকু নিজেদের মত করে নিতে হবে। আমরা এই অংশটুকু এডিট করবো:

```
# basic .muttrc for use with Gmail
# Change the following six lines to match your Gmail account details
set imap_user = "username@gmail.com"
set imap_pass = "your_password"
set smtp_url = "smtp://username@smtp.gmail.com:587/"
set smtp_pass = "your_password"
set from = "username@gmail.com"
set realname = "Utsob Roy"
set message_cachedir="~/.mutt_msgcache"
#
# # Change the following line to a different editor you prefer.
set editor = 'your_favorite_editor'
```

এখানে যে জায়গাগুলোয় `username` লেখা সেখানে আপনার জিমেইল ইউজারনেম এবং `your_password` এর জায়গায় আপনার পাসওয়ার্ড দেবেন। `your_favorite_editor` এর জায়গায় আপনার এডিটরের কমান্ড। এটি আপনি ন্যানো ব্যবহার করলে ন্যানো দেবেন। আমার মত ইম্যাকস কমান্ডলাইনে ইউজ করলে দেবেনন `emacs -nw` আবার গ্রাফিকাল এডিটর যেমন `gedit` ও দিতে পারেন। ফাইলটি সেভ করে `mutt` কমান্ড দিয়ে মাট চালু করুন। এরকম কিছু দেখতে পাবেন:

```
q:Quit    u:Undel    m:Mail  r:Reply    ?:Help
   1 N + Apr 07 Gitter Notifica ( 56K) Unread messages in gitterHQ/gitter
   2 N + Apr 07 Freelancer.com  ( 11K) Come back and start earning today!
   3 N + Apr 07 Freelancer.com  (115K) Latest projects and contests matching your
   4 N + Apr 06 Couple App      ( 25K) Welcome to Couple!
   5 N + Apr 06 Ello            ( 31K) Ello! V2 Update + New Greg Foley T-shirt
   6   + Apr 04 Arafat!         (8.8K) Re: রিসোর্সেস
   7     Mar 04 Md. Sabbir Alam (4.5K) [sh.howtocode.com.bd] Changed the SUMMARY.m
   8 r + Mar 04 Md.Sabbir Alam  (  63) Re: পুল রিকুয়েস্ট সম্পর্কিত
   9     Mar 02 Md. Sabbir Alam (5.9K) [sh.howtocode.com.bd] Added a new Chapter (
  10   C Mar 03 Md. Sabbir Alam (4.4K) └─>
  11   T Jan 27 Arafat!         (6.5K) Info
  12   + Jan 21 The CloudOn Tea ( 26K) CloudOn Joins Dropbox!
  13 r + Jan 19 Arafat!         (2.2K) Sorry
---Mutt: =INBOX [Msgs:13 New:5 Flag:3 1.1M]---(threads/reverse-last-date-received)
```

সবচেয়ে উপরের লাইনে আমরা এমনটা দেখতে পাচ্ছি:

```
q:Quit    u:Undel    m:Mail  r:Reply    ?:Help
```

এই লাইনে আপনি বিভিন্ন সময় দরকারি কমান্ডগুলো দেখতে পাবেন। আর অতিরিক্তগুলো দেখতে **?** চাপলেই দেখতে পারবেন।

সবার শেষের লাইনটি মিনিবাফার। ঠিক তার উপরের লাইনে আপনি দেখতে পাবেন কোন ফোল্ডারে আছেন, মেসেজের সংখ্যা ইত্যাদি।

## নেভিগেশন

যেকোনো মেইল ফোল্ডারে মেসেজ ব্রাউজ করতে উপরে ও নীচে এ্যারো কী চেপে যেতে পারবেন। এন্টার চাপলে মেসেজটি পড়তে পারবেন। কোনো মেইলের পরবর্তী অংশে যেতে `SPACE` ও পূর্ববর্তী অংশে যেতে `-` চাপবেন। মেসেজটি বন্ধ করতে চাপবেন 'i'। বিভিন্ন ফোল্ডারে যেতে আমরা নীচের শর্টকার্ট ব্যবহার করতে পারি:

| শর্টকার্ট | ফোল্ডার      |
| --------- | ------------ |
| gi        | ইনবক্স       |
| ga        | অল মেইল      |
| gs        | সেন্ট মেইল   |
| gt        | স্টার্ড মেইল |
| gd        | ড্রাফট       |

## মেইল করা

নতুন মেইল করতে `m` চাপুন বা কোনো মেইলের রিপ্লাই করতে চাইল তার ওপর কার্সর রেখে `r` চাপুন। মিনিবাফারে এরকম আসবে:

```
To:
```

অর্থাৎ আপনাকে প্রাপকের মেইল এড্রেস দিতে হবে। তারপর সাবজেক্ট জানতে চেয়ে এরকম আসবে:

```
Subject:
```

এরপর আপনার ফেভারিট এডিটরে মেইল লেখার ফাইলটি খুলবে। এখানে আপনি লিখবেন, সেভ করবেন এবং বন্ধ করবেন। আপনি সাথে আরও কোনো ফাইল এটাচ করতে চাইলে `a` চাপবেন। তখন মিনিবাফারে ফাইল পাথ দেখিয়ে দিতে হবে। সবশেষে 'y' চেপে সেন্ড করবেন।
